বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে। সারা বিশ্বে করোনাভাইরাস সংক্রান্ত কারনে প্রশাসনের পক্ষ থেকে এ নির্বাচন বন্ধ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি মোঃ মামুন খান সাক্ষরিত সূত্র স্মারক নং ৩৫৭২/১৮-৫৪, তারিখ ১৮/০৩/২০ খ্রিঃ এতে জানানো হয়েছে, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির আসন্ন ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন আগামী ২৮/০৩/২০ সকাল ৮ টা হইতে ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য্য ছিল। নির্বাচনে ৯শ থেকে এক হাজারের বেশি লোক সমাগম হতে পাওে । এই ভেবে বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারনে, বিমান ট্রেন, এমনকি পাবলিক পরিবহনেও চলাচল বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১জনের মৃত্যুও ঞয়েছে। এছাড়া করোনাভাইরাসকে মহামারী ঘোষনা কওে স্বাস্থ্য অধিদপ্তর গনবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।তৎপ্রেক্ষিতে ২৫ জনের বেশি লোকসমাগম হলে ভাইরাসটি ব্যাপক আকাওে ছড়িয়ে পড়তে পারে। এ জন্য জেলা বিশেষ শাখা যশোর এর পত্রের আলোকে উক্ত নির্বাচন অনুষ্ঠান নিরুৎসাহিত করতঃ আপাতত পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার জন্য বলা হয়েছে।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি সূত্রে জানাগেছে, আগামী ২৮ মার্চ শনিবার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জানা গেছে, এ বারের নির্বাচনে ভোটার সংখ্যা মোট ৫৭৬জন। নির্বাচনে সভাপতি পদে ১জন, সহ-সভাপতি ২জন, সাধারন সম্পাদক পদে ১জন, যুগ্ম সাধারন পদে ১জন,সাংগঠনিক সম্পাদক পদে ১জন, অর্থ সম্পাদক পদে ১জন, পরিবহন ও বন্দও বিষয়ক পদে ১জন, দপ্তর সম্পাদক পদে ১জন ও কার্য্যকারী সদস্য পদে ২জন লড়ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে, সভাপতি প্রার্থী এ কে এম আতিকুজ্জামান সনি বলেন, নির্বাচন জমে উঠেছিল। তবে করোনাভাইরাসের কারনে নির্বাচন স্থগিত করা হয়েছে।
অপরদিকে সভাপতি প্রার্থী রবিউল ইসলাম রবি বলেন, ২৮ মার্চে ভোট হওয়ার কথাছিল। করোনার কারনে তা হবে না।
মণি/শামীম/ ২১ মার্চ ২০২০)



