নরসিংদীর হাজীপুরে দরিদ্র জনগোষ্ঠির মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে চলছে লকডাউন। ফলে বেকার হয়ে পড়েছে দেশের কর্মমুখী মানুষ। এতে ক্ষতিগ্রস্থ ও সমস্যায় পড়ছে দেশের দরিদ্র জনগোষ্ঠি ।
দেশের ক্ষতিগ্রস্থ এ মানুষদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র জনগোষ্টির মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের ঘোষনা দেন। তারই অংশ হিসেবে গতকাল রবিবার দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অর্থায়নে নরসিংদী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সদর উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় হাজীপুর ইউনিয়নের দরিদ্র জনগোষ্টির বিভিন্ন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
হাজীপুর ইউনিয়নের দরিদ্র জনগোষ্টির বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরণকালে টেক কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহম্মেদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু, ইউনিয়ন পরিষদ সচিব জাকির হোসেন, ইউপি সদস্য কামাল হোসেন, আলতাফ হোসেন, আরমান মিয়া, আঙ্গুর হোসের, ইলিয়াছ খান, তাছলিমা আক্তার ও লিপি সুলতানাসহ অন্যান্যরা।
উল্লেখ্য, হাজীপুর ইউনিয়নের মোট ১০০ টি দরিদ্র পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল।
(রাজু/শামীম/৩০ মার্চ ২০২০)



