এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা সই
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চাঁপাইনবাবগঞ্জে স্থাপিত বেসরকারি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি কুয়ালালামপুরের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। মঙ্গলবার চুক্তি সই হয়।
সমঝোতায় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান ও মালয়েশীয় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর দাতো ড. মাজলিহাম মো. সুউদ নিজ নিজ পক্ষে সমঝোতায় সই করেন।
এমওইউ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মানোন্নয়নে যৌথ উদ্যোগে গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক উন্নয়ন এবং উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ত্বরান্বিত হবে।
(ইউএম/ ৩ মে ২০১৭)



