করোনা মোকাবেলায় অনুদান দিবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় চিকিৎসকদের পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), টেস্টিং কিট, রেসপাইরেটরি ইকুইপমেন্ট সরবরাহ করবে। তাছাড়াও কর্মহীন হয়ে পড়া অভাবী মানুষের পাশে দাঁড়াবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।
এ লক্ষ্যে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারিরা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে তাদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করবেন। আজ ব্যাংকের পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
তহবিলে এ অর্থের পরিমাণ দাঁড়াবে ৮৩ লাখ ১৮ হাজার ৩৪০ টাকা।
(এএইচএন/ ২ এপ্রিল, ২০২০)



