শার্শায় বিএনপি ও অংগসংগঠনগুলোর উদ্যোগে জীবানুনাশক স্প্রে

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বেনাপোল: প্রাণঘাতি করোনাভাইসার থেকে মানুষকে দূরে রাখতে ও পরিষ্কার পরিছন্ন থাকতে জনগনকে উদ্বুদ্ধ করতে যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে জীবানুনাশক ব্লিসিং পাউডার স্পে করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল।

শনিবার সকালে শার্শা উপজেলার নাভারন বাজারের রেল স্টেশন রোড, নাভারন রেলবাজার, কাঁচা বাজার, মাছ বাজারসহ বেনাপোল-যশোর মহা সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে ব্লিসিং পাউডার মেশানো পানি স্প্রে করা হয়। শার্শা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ কাজে অংশ নেন।

এ সময় শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাধারন সম্পাদক আবুল হাসান জহির, শার্শা উপজেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক সাংবাদিক আহম্মদ আলি শাহীন, শার্শা থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও আহবায়ক মনিরুল ইসলাম মনি, সাবেক সাধারন সম্পাদক সালাউদ্দিন, ছাত্রদল নেতা মোহাম্মদ আলী রাজা, সবুজ হোসেন, আব্দুর জোবায়ের শাওন, আরিফ হাসান, নাভারন ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতা সাজেদুর রহমান সাজুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

(মণি/শামীম/০৫ এপ্রিল ২০২০)


Comment As:

Comment (0)