দেশে ফিরেছেন কলকাতায় আটকে পড়া আরও ৪৪ বাংলাদেশী
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বেনাপোল: লকডাউনে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া অরো ৪৪ জন বাংলাদেশী বিশেস ব্যবস্থাপনায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা বাংলাদেশে ফিরে এসেছেন।
এনিয়ে গত ৪ দিনে ১৮৫ জন বাংলাদেশে ফিরে এসেছেন। আরো বহু বাংলাদেশী বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষোয় রয়েছে বলে জানা গেছে।
এদিকে গত শনিবার সকালে ভারত থেকে ফেরত আসা ৩৫ জনের মধ্যে ৫ জনের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া গেছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নাভারন হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইশোলেশনে রাখার ব্যবস্থা করেছে।
ইমিগ্রেশনে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, সোমবার দুপুরে ফেরত আসা ৪৪ যাত্রীকে সতর্কতার সাথে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে বেনাপোলে পৌর কমিউনিটি সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠনিক কোয়ারাইনটিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। হোম কোয়ারাইনটিন শেষে তারা তাদের বাড়ি ফিরে যেতে পারবেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া অরো ৪৪ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বিশেষ ব্যবস্থাপনায়। সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ফিরে এসেছেন।
সোমবার দুপুরে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারাইনটিনের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ। সাথে ছিলেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
এদিকে বেনাপোলে নতুন করে প্রাতিষ্ঠনিক কোয়ারাইনটিনের উদ্বোধন করার প্রতিবাদে বাইপাশ সড়কে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিক্ষোভ মিছিল করেছে। এ কারনে বেনাপোল বন্দর এলাকায় বসবাসরত সাধারন মানুষের মাঝে নতুন করে আতংক দেখা দিয়েছে।
(মণি/শামীম/০৬ এপ্রিল ২০২০)



