বেনাপোলে ঘনবসতিপূর্ণ এলাকায় কোয়ারেন্টাইন; সাধারন মানুষের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বেনাপোল: করোনাভাইরাসে উদ্বেগ-উৎকন্ঠা ও আতঙ্কিত হয়ে পড়েছে বেনাপোল পৌরবাসী। এই আতঙ্কময় সময়েএ উৎকন্ঠা আরও বাড়িয়ে দিয়েছে ভারত ফেরত বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা। সোমবার যে কারনে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত থেকে আসা বাংলাদেশী পাসপোর্টযাত্রীকে  এখন থেকে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষিত ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের সীমান্তের আসেপাশে প্রাতিষ্ঠানিক কোন জায়গায় কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা আসায় তৎপর হয়ে উঠে যশোর জেলা প্রশাসনসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার সকাল ৯ টায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে বেনাপোলে কোয়ারেন্টোইন সেন্টারের উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মাদ সফিউল আরিফ। এসময় উপস্থিত ছিলেন ৪৯ বিজিবি সিও লে, কর্নেল সেলিম রেজা, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, এডিশনাল এসপি সালাউদ্দিন, সার্কেল এসপি জুয়েল ইমরান, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের মেজর নজরুল ইসলাম, যশোর জেলা আনছার এর এ্যাডজুটেন্ট লুৎফর রহমান, বেনাপোল পোর্ট থানা ওসি মামুন খান, সহ সেনাবাহিনী,বিজিবি, পুলিশ, আনছার ও ফায়ারসার্ভিসের সদস্যবৃন্দ।

এদিকে বেনাপোল এলাকার সাধারন জনগন ভারত ফেরত যাত্রীদের এখানে না রাখার জন্য দাবি তোলে। এ ছাড়া বেনাপোল বাইপাস সড়কে বিক্ষোভ মিছিলও হয়েছে। এ সময় বেনাপোলে সাধারন মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে এদের অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য দাবী করতে থাকে। অনেকের দাবী বেনাপোল পৌর বিয়েবাড়ি কমিউনিটি সেন্টার এলাকা ঘনবসতিপূর্ণ। এ এলাকায় বহু মানুষের বসবাস। বিকালে অনেক স্কুল ও কলেজের ছেলেরা বলফিল্ড মাঠে খেলা করে। অনেকে এ এলাকায় সময় কাটায়। যে কারনে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টাইন না করে বেনাপেল যশোর সড়কের কাগজপুকুর পরিবহন টার্মিনালে হোম কোয়ারেন্টাইন করার দাবী অনেকের। এসব নিয়ে সরগোলের সময় সেনাবাহিনীর সদস্যরা এলাকার জনগনকে বাড়ি চলে যেতে বলেন।

যশোর জেলা সিভিল সার্জন শেখ আবু সাহিন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে এদের প্রাথমিকভাবে সীমান্তের যেকোন জায়গায় প্রাথমিক ভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে। এরপর যদি পরীক্ষা নিরিক্ষায় কেউ করোনা ভাইরাসের জীবানু বহন করে থাকে তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য এখান থেকে নিয়ে যাব।

এদিকে বিষয়টি প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন বেনাপোলবাসী। তাদের দাবি- কোয়ারেন্টাইন সেন্টার এ এলাকায় না করে নিরিবিলি কোনো জায়গায় নিয়ে যাওয়ার।

(মণি/শামীম/০৬ এপ্রিল ২০২০)


Comment As:

Comment (0)