করোনা প্রতিরোধে নরসিংদী জেলা পুলিশের অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী নরসিংদী সদরসহ, পলাশ, মাধবদী, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা থানার বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ, সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে অভিযান পরিচালনার করা হচ্ছে। এছাড়া কাঁচা বাজার, চিকিৎসা ও জরুরী সেবা ব্যতিত অন্য সকল প্রতিষ্ঠান যাতে কেউ খোলা রাখতে না পারে সেলক্ষ্যে নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে নিজ নিজ আবাসস্থলে অবস্থান এবং জরুরী প্রয়োজনে বাহিরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য আহবান জানানো হচ্ছে।

(রাজু/শামীম/০৭ এপ্রিল ২০২০)


Comment As:

Comment (0)