দেশে ফিরেছেন কলকাতায় আটকে পড়া আরও ৪৮ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বেনাপোল:লকডাউনে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরো ৪৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
বিশেষ ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে দেশে ফিরে এসেছেন তারা।
পোর্ট সূত্র জানায়, আসার সময় বেনাপোল চেকপোস্টে প্রতিটি যাত্রীকে সতর্ককতার সাথে স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারাইনটিনে রাখার জণ্য বেনাপোল পৌরসভার কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছে। গত ৪ দিনে এ পর্যন্ত ২৩৩ জন বাংলাদেশে ফিরে এসেছেন। আরো বহু বাংলাদেশী বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার ভারত থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে ৮ জনের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইশোলেশনে রাখার ব্যবস্থা করেছেন। এ নিয়ে গত দু দিনে বেনাপোলে মোট ৯৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারাইনটিনে রাখা হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে ফেরত আসা ৪৮ যাত্রীকে সতর্কতার সাথে স্বাস্থ্য পরীক্ষা করে বেনাপোলে পৌর কমিউনিটি সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠনিক কোয়ারাইনটিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। হোম কোয়ারাইনটিন শেষে তারা তাদের বাড়ি ফিরে যেতে পারবেন।
এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া অরো ৪৮ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বিশেষ ব্যবস্থাপনায়।
(মণি/শামীম/০৮ এপ্রিল ২০২০)



