করোনার সংক্রমণ প্রতিরোধে পলাশে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাজার মনিটরিং ও ইটভাটায় নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার ঘোড়াশাল ও পলাশের কয়েকটি বাজারে এ অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও সেনাবাহিনীর ক্যাপ্টেন কায়েস। এসময় সরকারী আইন অমান্য করায় ১ ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, উপজেলার কয়েকটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ১জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত ও সকলকে ঘরে থাকার অনুরোধ করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
(এমআইআর/এসএএম/১১ এপ্রিল ২০২০)



