করোনা সংকটে নরসিংদী জেলা পুলিশের ভ্রাম্যমান মেডিকেল টিম
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ঘরে থাকুন, নিরাপদে থাকুন-এই শ্লোগানকে সামনে রেখে জনগণের দ্বার প্রান্তে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা পুলিশ।
শনিবার সকাল থেকে ২টি এ্যাম্বুলেন্স, ২ জন চিকিৎসকসহ একটি স্বাস্থ্যসেবা টিম জেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চিকিৎসা সেবা প্রদান করছে।
নরসিংদী জেলা পুলিশের পরিদর্শক রূপন কুমার সরকার জানান, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম এর সার্বিক সহযোগিতায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), নরসিংদী শাখার সমন্বয়ে নরসিংদী জেলায় ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদানের জন্য চিকিৎসা টিম গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, নরসিংদী জেলায় লকডাউন চলছে। সীমান্ত প্রবেশ পথ বন্ধ সেহেতু অত্যাবশকীয় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। মানুষ স্বাস্থ্যগত সমসায় যাতে না পড়ে এ জন্য টেলিফোনে কিংবা দ্বার প্রান্তে গিয়ে জনগণের স্বাস্থ্যসেবা দেওয়ার এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য আমাদের ২টি এ্যাম্বুলেন্স, এমআই (পুলিশের মেডিকেল ইনস্ট্রাক্টর), ফ্রি ঔষধ সামগ্রী নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাথে যৌথভাবে প্রতিদিন এই টিমগুলো কাজ করবে। এছাড়া হটলাইন নাম্বারে যে কেউ ফোন করলে টেলিফোনে চিকিৎসা সেবা দিতে পারবে, প্রয়োজনে মানুষের দ্বারপ্রান্তে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করবে।
“রোগী ডাক্তারের কাছে আসতে হবে না, ডাক্তার রোগীরকাছেযাবে” -এই বিষয়কে মূল প্রতিপাদ্য করে এই উদ্যোগ গ্রহণ করেছেন রসিংদী জেলা পুলিশ। এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং এর পরিধি আরো বাড়ানো হবে বলেও জানান জেলা পুলিশের এ সদস্য।
(রাজু/শামীম/১৩ এপ্রিল ২০২০)



