শার্শায় বিএনপি নেতার আর্থিক সহায়তায় সাড়ে ৬ হাজার অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বিতরন
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: শার্শা উপজেলায় করোনার কারনে অসহায় কর্মহীন সাড়ে ৬ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করেছেন বিএনপি’র অন্যতম অঙ্গ সংগঠন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারন সম্পাদক আলহাজ্ব মহসিন কবির।
গত ১৩ এপ্রিল সোমবার খেকে ১৮ এপ্রিল রবিবার পর্যন্ত এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়। আলহাজ্ব মহসিন কবির শার্শা ও বেনাপোলের দুস্থ, অসহায়, খেটে খাওয়া, কর্মহীন মানুষের জন্য চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মানুষের দ্বারে দ্বারে পৌছে দিয়েছেন। এ খাদ্রসামগ্রী বিতরনে সার্ভিক সহায়তা করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি। এসময় শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুর রহমান মিলন, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ শাহাবউদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবু তাহের, শার্শা মহিলা দলের নেত্রী সাবেক মেম্ব্র নূর জাহান রিনা, বিএনপি নেতা সাফাউদ্দিন খান, মিজানুর রহমান, মাষ্টার সাহেব আলী, আব্দুল হামিদ, মোস্তফা কামাল মিন্টু, মোঃ আলমগীর সিদ্দিকী, মোঃ সরোয়ার হোসেন, আব্দুর রউফ মন্টু, মিজানুর রহমান, আব্দুল কাদের, শাহারিয়ার হোসেন মুকুল,সফিকুল ইসলাম, সেলিশ শাহী, ওলিয়ার রহমান, আব্দুল জব্বার সরদার, শার্শা থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, সাবেক ছাত্রদল নেতা সেলিম হোসেন আশাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের ভারত জানান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারন সম্পাদক আলহাজ্ব মহসিন কবিরের আর্থিক সহায়তায় শার্শা উপজেলার করোনার কারনে অসহায় কর্মহীন সাড়ে ৬ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, গত ১৩ এপ্রিল সোমবার , থেকে পর্যায়ক্রমে ১১টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডে ও বেনাপোল পৌর সভার ৯টি ওয়ার্ডে এ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। শার্শা ও বেনাপোল প্রশাসনের সহায়তায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিটি ইউনিয়ন বিএনপি দায়িত্বশীলদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন শার্শা ও বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ।
(মণি/শামীম/২০ এপ্রিল ২০২০)



