রায়পুরায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরায় করোনাভাইরাসের কারণে খাদ্য সংকট পড়া দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে প্রথম ত্রাণ বিতরণ শুরু হয়।
জানা যায়, রায়পুরা উপজেলার একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাবে সেনাবাহিনী।
এ সময় প্রত্যেক পরিবারকে দেওয়া হয় চাল ১০ কেজি, আটা ২ কেজি, আলু ৫ কেজি, ডাল ২ কেজি, তৈল ১ কেজি, লবণ ১ কেজি, সাবান ২পিছ ও পেঁয়াজ ১ কেজি।
এসময় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার, সেনাবাহিনীর ক্যাপ্টেন কামরুল, রিদোয়ান ও তৌফিক।
(রাজু/শামীম/২০ এপ্রিল ২০২০)



