করোনা মোকাবেলায় ২ কোটি টাকা দিল পিএইচপি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মহামারী নভেল করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দিয়েছে দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলি।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক হস্তান্তর করেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস চেক গ্রহণ করেন।
(এএইচএন/ ২৬ এপ্রিল, ২০২০)



