শার্শায় ৭ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন যুবদল নেতার
মনিরুল ইসলাম মনি, বিনিয়োগবার্তা, বেনাপোল: বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যশোরের শার্শা উপজেলায় করোনাভাইরাসে গৃহবন্দী কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
তিনি তার নিজস্ব অর্থায়নে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর এলাকায় ৭০০০ হাজার দুস্থ, অসহায়, ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষের জন্য চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করেছেন। সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রথম দিন শনিবার শার্শা উপজেলার শার্শা, কায়বা ও গোগা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে সকলের বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয় এসব খাদ্যসামগ্রী।
খাদ্যসামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদল নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাধারন সম্পাদক আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, শার্শা বিএনপি নেতা রবিউল ইসলাম, মাষ্টার সাহেব আলী, আসাদুজ্জামান সাগর, আক্তারুজ্জামান আক্তার, বিএনপি নেতা আতিকুজ্জামান সনি, মোহাম্মদ আলী,সরোয়ার হোসেন, আব্দুল মালেক, শাহরিয়ার হোসেন মুকুল, ওলিয়ার রহমান, ওসমান গনি, আব্দুল অহেদ, ইসমাইল হোসেন শান্তি, শার্শা থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, সালাউদ্দিন আহম্মেদ, মামুনুর রশিদ, যুবদলের নেতা মফিজুর রহমান বাবু, শার্শা ছাত্রদলের নেতা মোহাম্মদ আলী রাজা, সবুজ হোসেন, আব্দুর জোবায়ের শাওন, আরিফ আহম্মেদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিক-নির্দেশনায় শার্শা উপজেলা ১১ টি ইউনিয়নের ৯৯ টি ওয়ার্ড ও বেনাপোল পৌরসভার ৯ টি ওয়র্ডে দুস্থ ও অসহায় মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
(মণি/শামীম/২৭ এপ্রিল ২০২০)



