মডেল পদ্ধতির কারণে পাসের হার কমেছে : শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ঘোষিত ফলাফলে খাতার সঠিক মূল্যায়নের কারণে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এবারই প্রথম মডেল উত্তরপত্রের ভিত্তিতে এসএসসি পরীক্ষার খাতা মূ্ল্যায়ন করা হয়েছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশকালে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার খাতা দেখার ক্ষেত্রে ৩ বছরে বাস্তব অভিজ্ঞতা প্রয়োগ হয়েছে; এতে করে ফলাফলের ওপর কিছুটা প্রভাবে পড়েছে। পাস করেছে কিছুটা কম, পাস করার হারও কম। কিন্তু একটা বিষয়- আমরা একটা নিয়মের মধ্যে বা একটা মানের মধ্যে আসতে পেরেছি। খাতা দেখার ক্ষেত্রে এখন আর কোন ছাত্রছাত্রী বঞ্চিত হবে না। কেউ বেশিও পেয়ে যাবে না কমও পেয়ে যাবে না। শিক্ষকদেরও ফাঁকি দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, পাসের হার যে কমেছে সেটা খাতা মূল্যায়নের কারণেই। এবার যে ফলাফল হয়েছে যে কেউ বিস্মিত হতে পারেন। খাতা সঠিকভাবে মূল্যায়ন করে যে ফলাফল আনতে পেরেছি। তার আমাদের অর্জন। এতে ছেলে মেয়েরা আরও সিরিয়াস হবে। শিক্ষকরাও নতুনভাবে উৎসাহ পাবেন ।

 

(ইউএম/ ৪ মে ২০১৭)

 


Comment As:

Comment (0)