বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দের দাবি

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ফেডারেশনের নেতারা এ দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম। তিনি বলেন, ‘দেশের পাঁচ হাজার ৫০০ গার্মেন্টস কারখানায় স্বল্প মজুরী, অস্বাস্থ্যকর পরিবেশ, অনিরাপদ সন্তান প্রসব ব্যবস্থা, পরিবহন সংকট, শিল্প এলাকা ভিত্তিক শ্রমিকের হাসপাতাল, শিশু সন্তানদের জন্য শিশু লালন কেন্দ্র এবং বাসস্থানসহ নানা ধরণের সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের দায়িত্ব গার্মেন্টস মালিক এবং বায়ারদের হলেও রাষ্ট্র এবং সরকারেরও কর্তব্য রয়েছে।’

তিন বলেন, ‘বিগত বাজেটে এ সংক্রান্তে সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও বরাদ্দ না থাকায় গার্মেন্টস শ্রমিকরা হতাস ও উদ্বিঘ্ন। এসব সমস্যা সমাধানে আগামী ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে গার্মেন্টস শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা, আবাসন ব্যবস্থা, রেশনিং এবং পরিবহন খাতে বরাদ্দ দিতে হবে।

দেশের অর্থনীতিতে ইতিবাচক ভুমিকা রাখতে শ্রমিকদের দিকে মনযোগ দেওয়ারও আহ্বান জানান সুলতানা বেগম। তিনি বলেন, ‘শ্রমিক বাঁচলে, দেশ বাঁচবে। দেশের উন্নতি হবে। গার্মেন্টস শ্রমিক বাঁচলে দেশের রপ্তানী আয় ক্রমেই বাড়বে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী হবে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। কিন্তু গার্মেন্টস শ্রমিক পরিবারের চার কোটি সদস্যকে বঞ্চিত রাখলে দেশের উন্নয়ন পরিকল্পনার ‘পরি’ উড়ে যাবে, থাকবে শুধুই কল্পনা।’

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান, বাংলাদেশ টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীমা আক্তার শিরিন, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি মাহাতাব উদ্দিন শহীদ, বাংলাদেশ রেডিমেট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সৈয়দ আব্দুল জলিল, আয়োজক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস প্রমূখ।

(এসএএম/ ০৫ মে ২০১৭)


Comment As:

Comment (0)