নরসিংদীতে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে জেলা যুবদল নেতার খাদ্যসামগ্রী বিতরণ

মো: শাহাদৎ হোসেন রাজু, নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে কর্মহীন, অসহায়, দুস্থ ও নিম্ম আয়ের শত শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএপির সভাপতি খায়রুল কবির খোকন এবং জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রিয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটি স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শিরিন সুলতানার নির্দেশে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল।

চিনিশপুর নন্দীপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত খাদ্য সামগ্রী বিতরনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা মৎসজীবি দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির আহমেদ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শানু, সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন ভুইয়া, যুগ্ম সম্পাদক দিদার হোসেন ভুইয়া, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক, বেলাব থানা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সুমন, যুবদল নেতা এড. রুমান, জাকারিয়া হোসেন, সেলিম ফকির, রাশেদ, জুয়েল, সেলিম খান, স্বপন ভুঁইয়া, কাজী আল আমিন, লিয়াকত আলী টিটু, রাহাত ভূঁইয়া, সোহরাব ভূঁইয়া, অরুন হাসান, ছাত্রনেতা মোকাম্মেল হোসেন ভূইয়া তানভীর, সজল, সাদ্দাম ভূঁইয়া ও সাহেদসহ স্থানীয় যুবদল, ছাত্রদল এবং নন্দীপাড়া যুব সমাজের নেতাকর্মীরা।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চাল ৮ কেজি, ডাল ১ কেজি, পেয়াজ ১ কেজি, আলু ২ কেজি, লবন ১ কেজি, সাবান ১টি ও সয়াবিন তেল ১ লিটার।

খাদ্যসামগ্রী বিতরণকালে নরসিংদী  জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করতে ও দূর্যোগ মোকাবিলায় লকডাউনের ফলে নরসিংদীর মানুষ আজ গৃহবন্ধি হয়ে পড়েছে। এ অবস্থায় বিপাকে পড়েছে অসহায়, গরিব, দুস্থ, নিম্মবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত পরিবারগুলো। করোনা পরিস্থিতির প্রথম থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং নরসিংদীর মাটি ও মানেুষের নেতা খায়রুল কবির খোকনের পক্ষ থেকে জেলা যুবদল অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছে বিএনপি। জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। যতদিন দেশে এ অবস্থা বিরাজমান থাকবে খায়রুল কবির খোকনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম ভুঁইয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের নেতা খায়রুল কবির খোকন ও শিরিন সুলতানার উদ্যেগে নরসিংদীবাসীর জন্য খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি এবং তা অব্যাহত থাকবে। তিনি জানান, শুক্রবার আমরা তৃতীয় দফায় কয়েক শত কর্মহীন, অস্বচ্ছল পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

এসময় মোকাররম ভূঁইয়া বলেন, এ দূর্য়োগ মোকাবেলা করার জন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশে খায়রুল কবির খোকন ভাই নরসিংদীবাসীর কল্যানে দিনরাত কাজ করে যাচ্ছেন।

মহান আল্লাহ তায়ালা আমাদেরকে শক্তি দান করুক তার জন্য সকলের কাছে তিনি দোয়া কামনা করেন। একইসাথে তিনি বিএনপির চেয়ারপার্সন অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, খায়রুল কবির খোকন ও শিরিন সুলতানাসহ বিএনপি পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন।

(রাজু/শামীম/০৯ মে ২০২০)


Comment As:

Comment (0)