টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর মৃত্যু

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কক্সবাজারের টেকনাফে বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দাবি করা হচ্ছে, নিহত মো. সাকের রোহিঙ্গা মাদক ব্যবসায়ী।

বিজিবির ভাষ্য, মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নয়াপাড়া লবনের মাঠে অবস্থান নেয় টহল দল। কিছুক্ষণ পর ৪-৫ জনকে নাফ নদী পার হয়ে আসতে দেখে চ্যালেঞ্জ ছোঁড়েন তারা। এসময় বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে মাদক ব্যবসায়ীরা।

আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুঁড়লে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে গুরুতর অবস্থায় এক রোহিঙ্গাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে ২ লাখ ৪০ হাজার ইয়াবা ও দেশিয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

(এএইচএন/ ১৭ মে, ২০২০)


Comment As:

Comment (0)