শার্শায় ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদেরকে খাদ্যসামগ্রী বিতরণ বিএনপি নেতার
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের শার্শায় করোনাভাইরাস দূর্যোগে উপজেলার ১১টি ইউনিয়নের ১৮০টি গ্রামের প্রতিটি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও শার্শা উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব মহসিন কবির।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি কেন্দ্রী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত’র নির্দেশনায় সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও শার্শা উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব মহসিন কবিরের নিজস্ব অর্থায়নে এ সহায়তা করেন তিনি।
এরই অংশ হিসেবে শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের ১৮০টি গ্রামের সকল মসজিদের ১৩১৩ জন ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের ঈদ শুভেচ্ছা হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, সিমাই ও চিনি।
শনিবার সকালে বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের ভারত এর বড়আঁচড়া গ্রামের বাড়ি থেকে এসব খাদ্যসামগ্রী শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের ১৮০টি গ্রাম ও বেনাপোল পৌর সভার ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের কাছে পৌছে দেওয়ার জন্য বিএনপি প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও শার্শা উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব মহসিন কবির পক্ষে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মোঃ নাজিম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবু তাহের ভারত, বিএনপি নেতা নাসিমুল গনি বল্টু, আলমগীর সিদ্দিকী,কাজী শাহাজান সবুজ, আব্দুল কাদের খান, মোস্তফা কামাল মিন্টু, জামিরুল ইসলাম প্রমুখ।
(মনি/শামীম/১৭ মে ২০২০)



