ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যানের আর নেই

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও বায়তুশ শরফ আঞ্জুমান-ই-ইত্তেহাদ বাংলাদেশের চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন (রহ:)আর নেই।

বুধবার (২০ মে ২০২০) রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম সহ ইসলামী ব্যাংক পরিবার বিশিষ্ট এই আলেম ও বায়তুশ শরফের পীর সাহেবের জন্য মহান আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন (রহ:) এক ছেলে ও ছয় মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২০০৭ সাল থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

(শামীম/২১ মে ২০২০)


Comment As:

Comment (0)