বিডিকম অনলাইনের পর্ষদ সভা আগামী ৭ জুন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ৭ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই সভায় ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

এর আগের প্রান্তিকে (অক্টোবর’১৯-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ১৪ পয়সা। আর প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটি ৪০ পয়সা আয় করেছিল।

(এএইচএন/ ৩ জুন, ২০২০)


Comment As:

Comment (0)