এডিএন টেলিকমের ইপিএস ৩৬ পয়সা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড।
বুধবার (১০ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুসারে, হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানু’-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। আর বছরের প্রথম নয় মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির ইপিএস দাড়িয়েছে ১ টাকা ২৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ২৩ পয়সা।
গত ৩১ মার্চ ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির এনএভিপিএস ছিল ২১ টাকা ০৩ পয়সা।
(নিলয়/শামীম/১০ জুন ২০২০)



