সপ্তাহের ব্যবধানে ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। আলোচ্য সপ্তাহে বাজারটিতে লেনদেন কমেছে ৪৮ দশমিক ৮০ শতাংশ।
তবে বিগত সপ্তাহে ডিএসইতে সবগুলো মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, আলোচ্য সময়ে ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪টির দাম কমেছে। বেড়েছে ৩৭টির। অন্যদিকে দর অপরিবর্তিত রয়েছে ২৮৯টি কোম্পানির।
এদিকে বিগত সপ্তাহে ডিএসইতে ৩৫৪ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৪৮ দশমিক ৮০ শতাংশ কম। আগের সপ্তাহে ৬৯১ কোটি ৯০ লাখ টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহ শেষে ডিএসইএক্স এর অবস্থান দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭৬ দশমিক ৩১ পয়েন্ট। যা আগের সপ্তাহের চেয়ে দশমিক ৩৫ শতাংশ বা ১৩ দশমিক ৯২ পয়েন্ট বেশি।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির সূচক ডিএসই ৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ৭৮ শতাংশ বা ১ হাজার ৩৩১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়েছে। আর শরীয়াহ সূচক ডিএসইএস বেড়েছে দশমিক ৪২ শতাংশ।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৯৯ কোটি ২২ লাখ ৭৬ হাজার টাকা। সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে দশমিক ২৬ পয়েন্ট।
সপ্তাহজুড়ে সিএসইতে ১৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৮টির।
(এসএএম/১৩ জুন ২০২০)



