ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের সাধারণ বীমা খাতের ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ৬ মে ’২০১৭ শনিবার রাজধানীর আর্মি গল্ফ ক্লাব, ঢাকা সেনানিবাস এ কোম্পানিটির এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠান ছাড়াও দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, এমপি, সহ বিপুল সংখ্যক ব্যবসায়ী নেতা, কূটনৈতিক, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজের বিশিষ্টজন, সাংবাদিক, গ্রাহক, শেয়ারহোল্ডার ও কোম্পানীর সারাদেশের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন। চেয়ারম্যান তার বক্তব্যে কোম্পানীর বিগত ৩০ বছরের অর্জনসমূহের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন যে, ৫ই নভেম্বর ১৯৮৬ সালে প্রথম প্রজন্মের পঞ্চম ইন্স্যুরেন্স কোম্পানী হিসাবে আনুষ্ঠানিক কার্যক্রম প্রারম্ভের দিন থেকে অদ্যাবধি ৩০টি কর্মবহুল সাফল্যময় বছর অতিক্রম করে বাজারে বীমাকাজে নিয়োজিত সাধারণ বীমাখাতের অপরাপর কোম্পানী সমুহের মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকায় অন্যতম স্থান অধিকারে সক্ষম হয়। চমৎকার আর্থিক সাফল্য ও কৌশলগত কর্ম সম্পাদন, সুদৃঢ় আর্থিক সচ্ছলতা,বিনিয়োগের বহুমুখীতা, দেশী ও বিদেশী পূনঃবীমাকারীদের সাথে সর্বোত্তম পুনঃবীমা বন্দবস্তকরন এবং সর্বোপরী সুদক্ষ উর্ধ্বতন ব্যবস্থাপনার জন্য অনুমোদিত রেটিং কোম্পানী কর্তৃক (অঅ+) ডাবল এ প্লাস রেটিং অর্জনে করে।
বাংলাদেশের ইন্সুরেন্সের বাজার ছোট ও অতিমাত্রায় সংপৃক্ত হবার পরও এ শিল্পের যে বিপুল পরিমান সম্ভাবনা রয়েছে তাকে কাজে লাগিয়ে শিল্পের উন্নয়নের জন্য উপযুক্ত নীতি নির্ধারন ও কার্যকর তদারকি খুবই জরুরী বলে অভিমত প্রকাশ করেন। তিনি বলেন ১৯৮৫ সাল থেকে বেসরকারী খাতে বীমা কোম্পানীসমূহকে অনুমোদন প্রদান আরম্ভ হলেও নিবিড় তদারকী ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অভাবে এ খাতে নানাবিধ নীতিবর্হিভূত অনুশীলন বেড়ে যায়। সম্প্রতি সরকার কর্তৃক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ গঠিত হবার পর দ্রুত ও অগ্রাধিকারভিত্তিতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে এ খাতে পরিবেশ স্বচ্ছ হবে ও শৃঙ্খলা ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন যে, ইষ্টল্যান্ডের মোট সম্পদের পরিমান ২,৩৪৭ মিলিয়ন টাকা, বিনিয়োগের পরিমান ১,১৬১ মিলিয়ন টাকায় উত্তীর্ন হয়েছে। এ পর্যন্ত ইষ্টল্যান্ড প্রায় ২,২৭৬ মিলিয়ন টাকার সমপরিমান বীমাদাবী পরিশোধ করেছে। বিগত ছয় বছরে বোনাস শেয়ার প্রদানসহ দুই অংকের ঘরের নগদ লভ্যাংশ প্রধান করে যাচ্ছে। কোম্পানীর এ অব্যাহত সমৃদ্ধি ও অগ্রযাত্রা নিষ্ঠাবান কর্মীবাহিনী সম্মানীত গ্রাহক সুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় সহযোগিতায়ই সম্ভব হয়েছে। তিনি সকলের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করতঃ পেশাগত দক্ষতার মাধ্যমে গ্রাহকসেবা প্রদানের প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
(শামীম্ ০৭ মে ২০১৭)



