আমরা গ্রুপের ২ কোম্পানির পর্ষদ সভা ১৮ জুন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা গ্রুপের ২ কোম্পানি। কোম্পানিগুলো হলো- আমরা নেটওয়ার্কস লিমিটেড ও আমরা টেকনোলজি লিমিটেড । কোম্পানিগুলোর এ সভা আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আমরা টেকনোলজির পর্ষদ সভা ১৮ জুন দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। আর আমরা নেটওয়ার্কের পর্ষদ সভা ১৮ জুন ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিগুলো তা প্রকাশ করবে।

(শামীম/১৫ জুন ২০২০)


Comment As:

Comment (0)