আইডিআরএ’র নতুন সদস্য দলিল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (আইন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইডিআরএ।

এতে জানানো হয়, গত ১০ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে দলিল উদ্দিনকে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন (স্মারক নং-৫৩.০০.০০০০.৪১১.১১.০০১.১৭-১৯৯) জারি করা হয়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হতে উচ্চতর ডিগ্রি এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম ল’তে মাল্টা থেকে এমএলএম ডিগ্রি অর্জন করেন।

(শামীম/১৫ জুন ২০২০)


Comment As:

Comment (0)