যমুনা ব্যাংকের ইপিএস ১ টাকা ৪২ পয়সা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
যমুনা ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ যমুনা ব্যাংকের শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৭০ পয়সা।
অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সলো ইপিএস ছিল ৭১ পয়সা।
(শামীম/১৬ জুন ২০২০)



