নরসিংদীতে নতুন করে করোনায় আক্রান্ত ৩০ জন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদীতে নতুন করে আরো ৩০জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ১০ তারিখের ১৩৬টি নমুনা পরীক্ষার পর তাদের করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে।

এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ১৩জন, শিবপুরে ৫জন, পলাশে ২জন, মনোহরদীতে ৬জন, বেলাবোতে ১জন ও রায়পুরাতে ৩জন। এ নিয়ে নরসিংদীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ১ হাজার ১১৭ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন মোট ৪৯৫জন। আর আইসোলেশনে আছেন ৬০১জন।

নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, নরসিংদীতে মোট স্যাম্পল সংগ্রহ করা হয়েছে ৬০০৭ জনের। আর রেজাল্ট পাওয়া গেছে ৫ হাজার ১৩৯ টি নমুনার। এরমধ্যে মোট করোনা পজিটিভ হয়েছে ১১১৭ জনের। সদর উপজেলায় ৭৫৬ জন, শিবপুরে ৮৩ জন, পলাশে ৯৭ জন, মনোহরদীতে ৪৫ জন, বেলাবোতে ৫৭ জন, রায়পুরাতে ৭৯ জন। এদেরমধ্যে আইসোলেশনমুক্ত ৪৯৫ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৭ জন, হোম আইসোলেশনে ৫৬৪ জন। গত ১০ জুন নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকার রেহানা বেগম (৬০) ও ০৮ জুন বেলাবো উপজেলার জায়েদুল হক ভূইয়া (৬০) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তাদের দু’জনেরই করোনা রেজাল্ট পজেটিভ এসেছে।

এই ২ জনের মৃত্যু নিয়ে এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে নরসিংদীতে মোট মৃত্যুবরণ করেছেন ২১জন জন। এদের মধ্যে-সদরে ১২, পলাশে ০১, বেলাবতে ০৩, রায়পুরায় ০৩, মনোহরদীতে ০১ এবং শিবপুরে ০১ জন।

এদিকে, নরসিংদীর মাধবদী পৌর এলাকায় ঘোষিত ঝুকিপূর্ণ ৪ ও ৫নং ওয়ার্ড ৫ম দিনের মত লকডাউন কার্যক্রম মনিটরিং করেছে জেলা প্রশাসক। করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, কাঁচা বাজার, রাস্তা ঘাট ও গণপরিবহনে চলাচলের সময় জনসাধারণ আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে সে বিষয়ে সকল উপজেলায় একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করা হচ্ছে।

(এসএইচআর/এসএএম/১৭ জুন ২০২০)

 


Comment As:

Comment (0)