আইটি কনসালটেন্টসের পর্ষদ সভা ২৯ জুন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ২৯ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই সভায় ৩১ মার্চ, ২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে (অক্টোবর-ডিসেম্বর,১৯) ৫৫ পয়সা। আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,১৯) আয় করেছিল ৭৩ পয়সা।

(এএইচএন/ ২৩ জুন, ২০২০)


Comment As:

Comment (0)