ভারতীয় সি কে বিড়লা হসপিটালের আউটরিচ ক্লিনিক ও তথ্য কেন্দ্র এখন ঢাকায়
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঢাকায় উদ্বোধন করা হয়েছে ভারতের প্রখ্যাত সি. কে. বিড়লা হসপিটালের আউটরিচ ক্লিনিক ও তথ্য কেন্দ্র।
শনিবার রাজধানীর ধানমন্ডির এক রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ক্লিনিকটির উদ্বোধন করেন সি. কে. বিড়লা হসপিটালের গ্রুপ সিইও ও ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান উত্তম বোস।
ক্লিনিক ও তথ্য কেন্দ্রটি ধানমন্ডির বাড়ী নম্বর ৩৮/১, রোড নং- ১৬ (নতুন), ৩য় তলায় স্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উত্তম বোস জানান, বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে প্রচুর পরিমান রোগী ভারতে গিয়ে চিকিৎসা সেবা গ্রহন করেন। এই কেন্দ্র স্থাপনের ফলে এখন থেকে আর রোগী বা তার আত্নীয় স্বজনদের ভারতে যেতে হবে না। এতে তাদের অনেক টাকা ও সময় সাশ্রয় হবে। রোগীরা চাইলে এখানে বসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাহিদামত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারবেন।
তিনি বলেন, প্রথমিকভাবে রোগীদেরকে প্রিভিলেজ কার্ড প্রদান করা হবে। এতে ১০ শতাংশ ছাড়ে এবং সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা নিতে পারবেন। এছাড়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, ডাক্তারের ফি, কলসাল্টেশন ও ওষুধ ক্রয়ে বিশেষ ছাড় পাবেন বাংলাদেশিরা।
সংবাদ সম্মেলনে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিফেলেক্ট মেডিক্যাল সেন্টারের চেয়ারম্যান কাজী মনসুর উল হক, সি কে বিড়রা হসপিটালের গ্রুপ হেড মার্কেটিং সোমব্রত রায়, গ্রুপ ব্রান্ডিং অরুন্ধতি সেন, সিনিয়র ম্যানেজার অভিজিৎ সাহা প্রমুখ।
(শামীম/ ০৭ মে ২০১৭)



