ফাস ফাইন্যান্সের এজিএম ১৫ জুন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ১৫ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভা করবে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ মে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে দশমিক ৭৫ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ১২ পয়সা।
(এমআইআর/ ০৮ মে ২০১৭)



