কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পৃথক ঘটনায় হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দি‌কে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বয়রা নয়া হাটি ও বড় হাটি গ্রামে এ দু‌টি ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হচ্ছে- সনজিদ মিয়া (২) ও সুগ্রীব ঘোষ (৬)।

ইটনা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ‌মো: মু‌র্শেদ জামান জানান, জয়সিদ্ধি ইউনিয়নের ভয়রা নয়াহাটি গ্রামের বাতেন মিয়ার ছেলে সনজিদ ও বড়হাটি গ্রামের সুজিত ঘোষের ছেলে সুগ্রীব ঘোষ বা‌ড়ির পা‌শে খেলা করছিল। এক সময় সবার অজান্তে এরা বাড়ির পা‌শের বর্ষার পা‌নি‌তে ডুবে নি‌খোঁজ হয়।

খোঁজাখুঁজির পর সকাল সাড়ে ১১ টার দিকে পানিতে ভাসমান অবস্থায় তা‌দের মৃতদেহ পাওয়া যায়। শিশু দু‌টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এএইচএন/০২ জুলাই ২০২০)


Comment As:

Comment (0)