জেনেক্স ইনফোসিসের পর্ষদ সভা ১৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির সভা আগামী ১৪ জুলাই বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর পর্ষদ সদস্যরা প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০৯ পয়সা।

(শামীম/০৯ জুলাই ২০২০)


Comment As:

Comment (0)