লাফার্জ সূরমার পর্ষদ সভা ৯ মার্চ
বিনিয়োগবার্তা ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সূরমা সিমেন্ট লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে। ঘোষণা অনুযায়ী আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, লাফার্জ সূরমার বোর্ড সভা আগামী ৯ মার্চ, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়াগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।
(এমআইআর/ ২৮ ফেব্রুয়ারি ২০১৭)



