অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

বিনিয়োগবার্তা অনলাইন ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন।শনিবার  ১১ জুলাই  সন্ধ্যায় তাকে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক স্বাস্থ্য ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে বলিউডে।

তবে এ বরেণ্য অভিনেতার অবস্থা স্থিতিশীল রয়েছে।  তার অসুস্থতার কথা নিজেই  নিজের ট্যুইট হ্যান্ডেলে শেয়ার করেছেন।

টুইট করে তিনি জানিয়েছেন যে করোনায় আক্রান্ত হয়েছেন। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তার পরিবারের সদস্য ও স্টাফদেরও পরীক্ষা করা হয়েছে। শেষ দশদিনে সংস্পর্শে এসেছেন এমন সকলকে করোনা পরীক্ষার অনুরোধ জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা।

মুম্বাইয়ের ভিলে পার্লেতে অবস্থিত এই নানাবতি হাসপাতাল। অমিতাভের জুহু-র বাড়ির খুব কাছেই হাসপাতালটি।

এদিকে ভক্তদের দুশ্চিন্তা না করে অমিতাভের জন্য দোয়া করার আহবান জানিয়েছে এ অভিনেতার পরিবার।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

(এসএইচআর/এসএএম/ ১১জুলাই ২০২০)


Comment As:

Comment (0)