বান্দরবানে শীর্ষ ৬ নেতাকর্মী হত্যা মামলায় গ্রেফতার ১

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বান্দরবানে জেএসএস এমএন লারমা গ্রুপের শীর্ষ ৬ নেতাকর্মী হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাঘমারা এলাকা থেকে চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী সুশান্ত চাকমাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে রোববার (১২ জুলাই) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে পাবর্ত্য জনসংহতির সমিতির মূল ও সংস্কারপন্থিদের বিরোধ চলে আসছে। এরই জেরে গত ৭ জুলাই বাঘমারা এলাকায় জেএসএস এমএন লারমা গ্রুপের শীর্ষ ৬ নেতাকর্মীকে হত্যার অভিযোগ উঠে জেএসএস সন্তু লারমার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন সদর থানায় ১০ জনের নামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেন সংস্কারপন্থী গ্রুপের এক নেতা।

(এএইচএন/ ১৩ জুলাই, ২০২০)


Comment As:

Comment (0)