মনোহরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা : নরসিংদীর মনোরহদীতে ডোবায় শাপলা ফুল তুলতে গিয়ে আমানত হোসেন (৮) ও মাহফুজ (৬) নামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই)  বিকেলে উপজেলার কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আমানত হোসেন ওই গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে এবং কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। মাহফুজ একই গ্রামের মনির হোসেনের ছেলে এবং একই বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের ছাত্র।

স্থানীয়রা জানান, আজ দুপুরে শিশু দুটি নিজ বাড়ির পাশে খেলা করছিল। দীর্ঘসময় পাড় হলেও তারা বাড়ি ফিরে না অ্সায় পরিবারের লোকজন তাদেরকে খুঁজতে থাকে। পরে বিকেলে বাড়ির পাশে ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা।  সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ডোবায় ফোটা শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

কাচিকাটা ইউপি চেয়ারম্যান মো. মোবারক হোসেন খান কনক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এসএইচআর/এসএএম/১৫ জুলাই ২০২০)


Comment As:

Comment (0)