গ্রামীণফোনের ইপিএস কমেছে
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৩৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭.০৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে ১.৬৯ টাকা।
এদিকে ৬ মাসে (জানু-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩.৩০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৩.৩৭ টাকা।
আলেঅচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬.১৩ টাকা।
আর ৩০ জুন ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭.৭০ টাকা।
(এসএএম/১৫ জুলাই ২০২০)



