নারায়নগঞ্জ ও বাগেরহাটে লাফার্জহোলসিমের খাদ্য সামগ্রী বিতরণ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারি মোকাবেলায় নারায়নগঞ্জের সোনারগাঁও এবং বাগেরহাটের মোংলার সাধারণ জনগণের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
কোম্পানির মেঘনা ও মোংলা প্ল্যান্টের উদ্যোগে সম্প্রতি স্থানীয় ৬০০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কোম্পানির পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্ল্যান্ট ম্যানেজার মোঃ আনিসুজ্জামান। এ এসময় কোম্পানি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
(এফইএম/এসএএম/১৫ জুলাই ২০২০)



