সাত ব্রোকারেজ হাউজকে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: অনিয়মের কারনে ৭ ব্রোকারেজ হাউজকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার বিএসইসি ৭৩২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এসিই ক্যাপিটাল ম্যানেজমেন্ট সার্ভিসেস, রিল্যায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস, এসআর ক্যাপিটাল লিমিটেড, প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ, লতিফ সিকিউরিটিজ, এসআইবিএল সিকিউরিটিজ ও কাইয়ুম সিকিউরিটিজ।
(শামীম/১৬ জুলাই ২০২০)



