হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৬ দিন

হিলি প্রতিনিধি, বিনিয়োগবার্তা: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয়দিন ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ। আগামী ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ছয়দিন বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, এ-সংক্রান্ত একটি চিঠি দিয়ে ভারতীয় রফতানিকারক, হিলি স্থলবন্দর, হিলি কাস্টমসসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে আগামী ৫ আগস্ট থেকে বন্দর দিয়ে যথারীতি দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

(এসএইচআর/এসএএম/২৫ জুলাই ২০২০)


Comment As:

Comment (0)