মূল্যসূচকের বড় উত্থানের সঙ্গে বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা; সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেনও আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট বেড় অবস্থান করছে ৪ হাজার ১২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৬৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২টির।
আর দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭১ কোটি ৫৫ লাখ ৪১ হাজা টাকা।
এর আগের কার্যদিবস বৃহস্পতিবার দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৮০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯৪৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৩৭৪ পয়েন্টে। আর ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২৬২ কোটি ৫১ লাখ ৫৪ হাজার টাকা। সে হিসেবে রোববার ডিএসইতে লেনদেন বেড়েছে ১০৯ কোটি ৩ লাখ ৮৭ হাজার টাকা।
এদিকে রোববার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১২২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২০২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৮টির।
আর দিনশেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৮০ লাখ ৫২ হাজার টাকা।
(এসএএম/২৬ জুলাই ২০২০)



