অগ্নি সিস্টেমসের ইপিএস ২৮ পয়সা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্ত খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ২৬ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৫ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৮৩ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৯০ পয়সা। আগের বছর একই সময় ছিল ১ টাকা ৪৬ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৪৬ পয়সা।
(এসএএম/২৯ জুলাই ২০২০)



