গোপালগঞ্জের মুকসুদপুরে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গোপালগঞ্জের মুকসুদপুর থেকে মো. ফরহাদ হোসেন শেখ (৪০) নামক এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়। সে একই গ্রামের আক্কাস শেখে ছেলে।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড সহকারী পরিচালক মো. রবিউল ইসলামের নেতৃত্বে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী মো. ফরহাদ হোসেন শেখকে অস্ত্রসহ হাতেনাতে আটক করে।
এ সময় আটককৃত আসামীর নিকট হতে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে সে অস্ত্র ও মাদক ব্যবসার কথা স্বীকার করেন। পরে তাকে অস্ত্রসহ গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে র্যাব অস্ত্র ও মাদক আইনে একটি মামলা করেছেন। বুধবার (৫ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।
(এএইচএন/ ৫ আগস্ট ২০২০)



