সাইফ পাওয়ারটেকের পর্ষদ সভা ২৪ আগস্ট
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড। কোম্পানিটির এ সভা আগামী ২৪ আগস্ট দুপুর ২টা ৪৫মিনিটে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সভায় কোম্পানির ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
(এসএএম/১৯ আগস্ট ২০২০)



