বগুড়ায় ছাগল ও দোকান ঘর পেল ২৫ ভিক্ষুক
বগুড়া প্রতিনিধি, বিনিয়োগবার্তা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির’ আওতায় দোকান ঘর ও ছাগল পেল বগুড়া জেলার ধুনট উপজেলার ২৫ জন ভিক্ষুক।
মঙ্গলবার সকালে ধুনট উপজেলা পরিষদ চত্বরে ২০ ভিক্ষুককে ২০টি ছাগল ও দোকানের মালামালসহ ৫টি দোকানঘর বুঝিয়ে দেয় উপজেলা প্রশাসন।
বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসংস্থানের ছাগল ও দোকান ঘর বুঝিয়ে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই আকন্দ।
(এসআর/এসএএম/২৬ আগস্ট ২০২০)



