নরসিংদীতে যুবদলের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

বিনিয়োগবার্তা, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে জাতীয়তাবাদী যুবদল নরসিংদী জেলা শাখার প্রত্যেকটি থানা, পৌরসভা, ইউনিয়ন কমিটিগুলো আরও শক্তিশালী ও নতুন করে করার উদ্দেশ্যে  তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার রাতে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে নরসিংদী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মোকাররম ভূইয়ার হাতে সদস্যদের তথ্য সংগ্রহের ফর্মের বই তুলে দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিএনপি যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ সানু, জেলা মৎস্যজীবি দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, সহ সভাপতি আল আমিন হোসেন বিপ্লব, যুগ্ম সম্পাদক দিদার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মোকাররম ভূঁইয়া জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীদিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত করতে সারাদেশে সদস্যদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে নরসিংদীতে গতকাল রাতে কার্যক্রমের শুভ উদ্বোধনের মধ্যদিয়ে সদস্যদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি। এ কার্যক্রমের মাধ্যমে নরসিংদী জেলা যুবদলের সকল সদস্যের তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে জেলার যে যে ইউনিট গুলো গঠন করা্ হয়নি। সেগুলো গঠন করার প্রদক্ষেপ নেয়া্ হবে।

(এসএইচআর/এসএএম/২৯ আগস্ট ২০২০)


Comment As:

Comment (0)