নরসিংদীর আমদিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে সভা ও দোয়া অনুষ্ঠিত

বিনিয়োগবার্তা, নরসিংদী প্রতিনিধি

রক্তাক্ত ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীর আমদিয়ায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে। আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার (৩১ আগস্ট)বিকেলে পাইকারদি প্রাইমারী স্কুল মাঠে এই আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাধবদী থানা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব সফর আলী ভূঁইয়া। আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ ইবনে রহিজ মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক  আল মুজাহিদ হোসেন তুষার।

ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধবদী থানা আ.লীগের যুগ্ন আহবায়ক আলাউদ্দিন আল আজাদ, নরসিংদী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সেলিম সিকু, মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির পাঠান, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগের সহ সম্পাদক তানজিরুল হক রনি, স্থানীয় ব্যবসায়ী আজহার অমিত প্রান্ত,  মেহেরপাড়া ইউপি সদস্য বেলায়েত মেম্বার, সুজিত মেম্বার, দানিছুর রহমান দানা মেম্বার, যুবলীগ নেতা মো:ফিরোজ আহমেদ, গিয়াসউদ্দিন, হাসনাত খান সানি, আবদুল্লা আল বারী প্রমূখ।


Comment As:

Comment (0)