বান্দরবান সীমান্তে বাংলাদেশিকে আটক করেছে বিজিপি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মো. ইউছুফ (৩২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি)। মো. ইউছুফ উপজেলার ফুলতলী গ্রামের সোলেমানের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

সোমবার (৭ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী-জারুলিয়াছড়ির নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, সীমান্ত এলাকায় গরু চরানোর সময় বিজিপির সদস্যরা তাকে নিয়ে যায়। তাকে ফেরত আনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করা হচ্ছে।

(এমআইআর/ এসআর /৮ সেপ্টেম্বর ২০২০)


Comment As:

Comment (0)